কবর
(শিল্পীঃ এম জি মোস্তফা মুরাদ
কথাঃ সংকলিত)
এমন একখান ঘর বানাইলা
দরজা জানালা নাই।।
কেমনে তোমারই দেখা পাই।।
ও দয়াল রে
কেমনে তোমারই দেখা পাই।।
99 নামের মাঝ
এক নাম তোমার মালিকুন
তাইতো মাটির পুতুল লইয়া
কেমন খেলা খেলিলা। ২
তুমি যদি না দাও দেখা ৩
কারো দেখার সাধ্য নাই।।
কেমনে তোমারই দেখা পাই।।
ও দয়াল রে
কেমনে তোমারই দেখা পাই।।
এমন একখান ঘর বানাইলা
দরজা জানালা নাই।।
কেমনে তোমারই দেখা পাই।।
ও দয়াল রে
কেমনে তোমারই দেখা পাই।।
বাশেঁর বেড়ায় চাটাই মোড়া
সাড়ে তিন হাত ঘর বানাইয়া
তার ভিতরে দাও শোওয়াইয়া
তোমার প্রিয় বান্দারে।।
কেমন একখান ঘর বানাইলা -3
আলো বাততি দাও নাই
কেমনে তোমারই দেখা পাই।।
ও দয়াল রে
কেমনে তোমারই দেখা পাই।।
এমন একখান ঘর বানাইলা ৩
দরজা জানালা নাই।।
কেমনে তোমারই দেখা পাই।।
ও দয়াল রে
কেমনে তোমারই দেখা পাই।।
Comments
Post a Comment